মানুষের জন্য কি নবী রাসূলের প্রয়োজনীয়তা
আছে?
আল্লাহ তায়া’লা মানুষকে সুস্থ স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। তাদেরকে সত্য মিথ্যা
নিরুপন করতে বিবেক দান করেছেন। যেহেতু মানুষের বিবেকবুদ্ধি ভুল ত্রুটি, অপূর্নাঙ্গতা, প্রবৃত্তি ও স্বার্থপরায়নতা ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হয়; বরং এতে ভিন্নতা ও বৈপরীতও দেখা যায়। কেউ একটা জিনিসকে ভাল মনে
করেন অন্যদিকে আরেকজন সেটাকে খারাপ মনে করেন। বরং একই ব্যক্তি স্থান, কাল পাত্রভেদে তার মত পরিবর্তন করে করে থাকেন। অপর দিকে যেহেতু
মানুষের বিবেক দৃশ্য জিনিস বুঝতে এভাবে ভিন্ন হয়ে থাকে তখন অদৃশ্য বিষয় যা অনেক সময়
জ্ঞান বুঝতে অক্ষম বুঝতে কতটা বেগ পাবে?! সে সৃষ্টিকর্তা, তাঁর সৃষ্টির উদ্দেশ্য, আদেশ নিষেধ বুঝতে আরো বেশী অক্ষম। কেননা মানুষ আল্লাহকে তো সরাসরি
দেখতেও পায়না। এজন্যই আল্লাহ তায়া’লা তাঁর ও বান্দাহর
মাঝে দূত হিসেবে তাঁর সৃষ্টির সর্বোত্তম বান্দাহদের থেকে নবী রাসূল প্রেরণ করেছেন।
তাঁরা মানুষদেরকে তাদের সৃষ্টিকর্তার পথ দেখান। তাদেরকে অন্ধকার থেকে হেদায়েতের আলোর
দিকে নিয়ে আসেন। যাতে করে নবী রাসূলদের পরে আল্লাহর কাছে মানুষের কোন অজুহাত বা প্রমাণ
না থাকে। বিস্তারিত পড়ার জন্য: ••► bn.islamkingdom.com/s2/47456

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন