প্রতি চান্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের
তারিখকে আইয়ামুল বিয বলে। এ তিনদিনের রাতগুলো চাঁদের আলোয় উদ্ভাসিত থাকে বলে এ দিনগুলোকে
আইয়ামুল বিয বা শুভ্রদিন বলে আখ্যায়িত করা হয়েছে। আবদুল মালিক ইবনে মিনহাল তার পিতা
থেকে বর্ণনা করেন যে,
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি
বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আইয়ামুল বিয এর রোজা রাখার নির্দেশ
দিতেন এবং বলতেন,‘এটাই হলো বছরব্যাপী রোজা রাখা।’(বর্ণনায় বুখারী)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন