নামাজ এমন একটি ইবাদত যা সপ্তাকাশের
উপরে জিবরীল (আ)-এর মাধ্যম ছাড়াই সরাসরি ফরয হয়েছে। নামাজ আল্লাহ ও বান্দার মাঝে এক
সেতুবন্ধন। মুসল্লীদের মধ্যে এমন অনেককে দেখা যায়, যারা নামাজের সময় কাকের মতো ঠোকর মারে। অতি দ্রুত নামাজ শেষ করে বের হয়ে যায়। নামাজে
তারা ধীরস্থিরতা অবলম্বন করে না। বস্তুত তারা নামাজের মধ্যে কোনোরূপ স্বাদ ও তৃপ্তি
অনুভব করতে ব্যর্থ হয়। নামাজে তারা আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে। নামাজের মধ্যে বারবার এদিক-সেদিক তাকানো, শরীর চুলকানো, নামাজ অবস্থায় স্বীয় মাল বিনষ্ট হয়ে যাওয়ার চিন্তা করা ইত্যাদি নামাজের পরিপন্থি
বিষয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন