মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

আইয়ামে তাশরীক

হজ্বের বর্ণনা
এগারো যিলহজ্ব (আইয়ামে তাশরীকের প্রথম দিন)
১ - তিন জামরার প্রতিটিতে কঙ্কর নিক্ষেপ করবে। প্রতি জামরায় সাতটি কঙ্কর বিরামহীনভাবে মারবে এবং প্রতি কঙ্করের সাথে তাকবির দেবে। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর অর্থাৎ যোহরের সময় কঙ্কর মারবে। এর পূর্বে কঙ্কর মারলে তা জায়েয হবে না। প্রথম ও মধ্য-জামরায় কঙ্কর মারার পর দুআ করবে।
ফিকাহবিদদের কেউ কেউ কঙ্করের আকৃতি নির্ধারণ করে বলেছেন, যে তা চনাবুটের চেয়ে একটি বড় ও আখরুট থেকে একটু ছোট।
২ - মিনায় রাতযাপন করবে
বারো যিলহজ্ব (আইয়ামে তাশরীকের দ্বিতীয় দিন)
এর পূর্বের দিন যেভাবে কঙ্কর মেরেছে ঠিক সেভাবেই তিন জামরায় কঙ্কর মারবে।
যদি দ্রুত মিনা ত্যাগ অর্থাৎ বারো তারিখেই মিনা ত্যাগের ইচ্ছা থাকে তাহলে আজই সূর্যাস্তের পূর্বে মিনা থেকে বের হয়ে যেতে হবে। আর যদি তেরো তারিখেও কঙ্কর মারার ইচ্ছা থাকে তবে বারো তারিখ দিবাগত রাত মিনাতেই যাপন করতে হবে।
বিদায়ী তাওয়াফের জন্য মক্কায় যাবে যদি মক্কা ছেড়ে যাওয়ার পরিকল্পনা থাকে।
তেরো যিলহজ্ব (আইয়ামে তাশরীকের শেষ দিন)
এ দিনটি দেরি করে মিনা পরিত্যাগকারীর জন্য সুনির্দিষ্ট। এ দিনে নিম্নবর্ণিত বিষয়গুলো করবে:
১ - তিন জামরায় এর পূর্বের দুইদিনের মতোই কঙ্কর মারবে।
২- মিনা থেকে বের হয়ে যাবে এবং মক্কা ছেড়ে যাওয়ার পরিকল্পনা থাকলে বিদায়ী তাওয়াফ করবে।
এর মাধ্যমে হজ্বকর্মের সবগুলোই সম্পন্ন হয়ে যাবে।
সচিত্র ও ভিডিও সহ আইয়ামে তাশরীকে হাজ্বীদের করনীয় ও হজের মাসায়েল গুলো জানার জন্য:



রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

১০ যিলহজ্ব হাজ্বীদের করনীয়

হজ্বের বর্ণনা
১০ যিলহজ্ব হাজ্বীদের করনীয়
১ - ফজরের নামাজ পড়বে, অতঃপর যিকর ও দুআয় সূর্যোদয়ের কিছু সময় পূর্ব পর্যন্ত মশগুল থাকবে।
২ - সূর্যোদয়ের পূর্বেই মিনার দিকে রওয়ানা হবে।
৩ - মিনায় পৌঁছার পর জামরায়ে আকাবা তথা বড় জামরায় যাবে। বড় জামরাকে লক্ষ্য করে সাতটি কঙ্কর মারবে। একটির পর একটি বিরতিহীনভাবে মারবে। প্রতিটি কঙ্ককরের সাথে তাকবির দেবে|
৪ - হাদী  যবেহ করবে যদি হাদী যবেহ করা আবশ্যক হয়ে থাকে।
৫ - মাথার চুল মুণ্ডাবে অথবা ছোট করবে। এ সবের মাধ্যমে প্রাথমিকভাবে নিষেধাজ্ঞামুক্ত হয়ে যাবে, অতঃপর স্বাভাবিক কাপড় পরিধান করবে, সুগন্ধি ব্যবহার করবে। এ সময় থেকে স্বামীস্ত্রীর মিলন ব্যতীত ইহরাম অবস্থায় নিষিদ্ধ অন্যসব বিষয় হালাল হয়ে যাবে।
৬ - এরপর মক্কায় ফিরে যাবে ও তাওয়াফে ইফাযা তথা হজ্বের ফরজ তাওয়াফ সম্পন্ন করবে। তামাত্তু হজ্বকারী হলে সাফা-মারওয়ার সায়ীও করবে। তামাত্তু হজ্বকারী না হলেও সাফা-মারওয়ার সায়ী করবে যদি তাওয়াফে কুদূমের সাথে সায়ী করে না থাকে। এর মাধ্যমে হাজ্বী পূর্ণাঙ্গরূপে নিষেধাজ্ঞামুক্ত হয়ে যাবে। এখন থেকে তার জন্য ইহরাম অবস্থায় নিষিদ্ধ সকল বিষয় হালাল হয়ে যাবে।
৭ - এরপর মিনায় ফিরে আসবে এবং সেখানে রাতযাপন করবে।
সচিত্র ও ভিডিও সহ ১০ যিলহজ্ব হাজ্বীদের করনীয় ও হজের মাসায়েল গুলো জানার জন্য:
••  https://youtu.be/kWlptzC5Tc0


বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

যিলহজ্বের নয় তারিখ (আরাফা দিবস)

আরাফা দিবসে হাজ্বীরা কি করবে:
১ - সূর্যোদয়ের পর হাজ্বী আরাফার উদ্দেশে রওয়ানা হবে। আরাফায় গিয়ে যোহর ও আসর- যোহরের সময়- একত্রে কসর করে পড়বে। আর যদি সম্ভব হয় তাহলে সূর্য ঢলে যাওয়ার পূর্বে নামিরায় অবস্থান নেবে।
২ - নামাজের পর যিকর ও দুআর জন্য ফারেগ হয়ে যাবে। কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দুআ করবে। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানেই অবস্থান করবে।
৩ - সূর্যাস্ত সম্পন্ন হলে মুযদালিফার দিকে রওয়ানা হবে। মুযদালিফায় গিয়ে মাগরিব ও এশা একসাথে আদায় করবে। এশার নামাজ কসর করে দু রাকাত আদায় করবে। মুযদালিফায় রাতযাপন করবে। সূর্যোদয়ের কিছুসময় পূর্ব পর্যন্ত মুযদালিফাতেই অবস্থান করবে।

বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

আল্লাহ তা’আলা এক, অদ্বিতীয়

তাঁর পবিত্র সুউচ্চ সত্তায় তিনি মহিয়ান, তাঁর নাম ও গুণসমূহে তিনি গরিয়ান।
আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়।
 সত্তা, নামসমূহ ও গুণাবলীতে তিনি এক। তাঁর সমকক্ষ ও সাদৃশ্য কিছু নেই। তাঁর দৃষ্টান্ত ও উপমা নেই। তিনি এক, অদ্বিতীয়। উপাস্য ও ইবাদতযোগ্য প্রভুত্বে তিনি একক। একমাত্র তিনিই ইবাদতের যোগ্য। কম বা বেশি সর্বপ্রকার ইবাদত একমাত্র তারই জন্য করা হবে। তিনি একক, যিনি ঈপ্সিত একক; উপাস্য, প্রতিপালক। অন্তরের অন্তস্থল তাঁর সাক্ষ্য দেয়।

আল্লাহ তাআলার পবিত্র নামসমূহ এবং ইহার অর্থসহ বিস্তারিত জানার জন্য এই লিংকে ক্লিক করুন ••► bn.islamkingdom.com/s1/5474


রবিবার, ২১ আগস্ট, ২০১৬

হজ্বের প্রকারভেদ

হজ্বের প্রকারভেদ তথা তামাত্তু, ইফরাদ ও হজ্বে কেরান সম্পর্কে বিস্তারিত জানার জন্য:

 •••►   bn.islamkingdom.com/s2/46743

 •••►  bn.islamkingdom.com/s1/4883


বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

কুরআন

এখানে কুরআনের সব সূরাগুলো একসাথে দেওয়া আছে, এক ক্লিকেই পাবেন সব সূরাগুলোর বাংলা অনুবাদ, অডিও, ও  ভিডিও
অনুবাদ:  http://bn.islamkingdom.com/     
অডিও:    bn.islamkingdom.com/s1/4906
ভিডিও:   bn.islamkingdom.com/s1/5021


বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

হজের মাসায়েল

কিছু কিছু বিষয় আছে যেগুলো ভিডিও তথা বাস্তব প্রদর্শনীর মাধ্যমেই ভালোভাবে আয়ত্ত করা যায় তাই এই সাইটটিতে দীনের বিধিবিধানগুলো চিত্র ও ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে বর্ণনা করা হয়েছে। সচিত্র এবং ভিডিও সহ  হজের মাসায়েল গুলো জানার জন্য:  •••►  bn.islamkingdom.com/s1/4883