বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

যিলহজ্বের নয় তারিখ (আরাফা দিবস)

আরাফা দিবসে হাজ্বীরা কি করবে:
১ - সূর্যোদয়ের পর হাজ্বী আরাফার উদ্দেশে রওয়ানা হবে। আরাফায় গিয়ে যোহর ও আসর- যোহরের সময়- একত্রে কসর করে পড়বে। আর যদি সম্ভব হয় তাহলে সূর্য ঢলে যাওয়ার পূর্বে নামিরায় অবস্থান নেবে।
২ - নামাজের পর যিকর ও দুআর জন্য ফারেগ হয়ে যাবে। কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দুআ করবে। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানেই অবস্থান করবে।
৩ - সূর্যাস্ত সম্পন্ন হলে মুযদালিফার দিকে রওয়ানা হবে। মুযদালিফায় গিয়ে মাগরিব ও এশা একসাথে আদায় করবে। এশার নামাজ কসর করে দু রাকাত আদায় করবে। মুযদালিফায় রাতযাপন করবে। সূর্যোদয়ের কিছুসময় পূর্ব পর্যন্ত মুযদালিফাতেই অবস্থান করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন