যাকাত হলো আত্মা, সম্পদ ও সমাজকে বিশুদ্ধকারী ও সম্পদ বৃদ্ধিকারী। আর যাকাত হলো
ধনীদের সম্পদে গরিবদের জন্য ধার্যকৃত অধিকার বা পাওনা। যাকাতের গুরুত্ব ইসলামে অপরিসীম।
যাকাতকে ইসলামের পঞ্চমূলে অন্তর্ভুক্ত করা যাকাতের গুরুত্ব ও মর্যাদার সুস্পষ্ট প্রমান।
যাকাতের অন্যতম কিছু উপকারিতা নিম্নে উল্লেখ করা হলো:
১- যাকাত মানব আত্মাকে কৃপণতা ও লোভ লালসার ত্রুটি
থেকে পবিত্র করে।
২- যাকাত দরিদ্রদের সহযোগিতা করে, মুখাপেক্ষীদের প্রয়োজন মেটায়, এবং বঞ্চিতদেরকে সহযোগিতা করে।
৩- যাকাত সর্বসাধারণের মঙ্গল প্রতিষ্ঠা করে যার
উপর মানুষের জীবন ও কল্যাণ নির্ধারিত হয়।
৪- যাকাত সম্পদকে পুঞ্জীভূত করার মানসিকতায় লিপ্ত
ধনী এবং ব্যবসায়ীদের জন্য এটি একটি সীমারেখা; যাতে সম্পদ কোন গোত্রের নিকট অথবা কোন ধনীর নিকট আবদ্ধ না থাকে।
৫- আর নিশ্চয় যাকাত ইসলামী সমাজকে এমনভাবে তৈরী
করে যেন তা একই পরিবার। যাকাত সমাজে সবলের
সাথে দুর্বলের এবং ধনীর সাথে দরিদ্রের সু-সম্পর্ক স্থাপন করে।
৬- যাকাত মানুষের মনে ধনীদের উপর যে ক্রোধ ও ক্ষোভ
আছে তা দূরীভূত করে দেয় এবং আল্লাহ তায়ালা
তাদেরকে নেয়ামত দেয়ার ফলে তাদের প্রতি যে হিংসা
বিদ্বেষ থাকে তাও নিঃশেষ করে দেয়।
৮- মালকে পবিত্র করে এবং মাল বৃদ্ধি করে।
যাকাত হল ইসলামের স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ।
আর তার গুরুত্ব এতো বেশি, যেন যাকাত ছাড়া ইসলাম
পরিপূর্ণ হয় না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন