মাইকেল, রাশেদ ও রাজিব ভিন্ন ধর্মাবলম্বী
তিন বন্ধু। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিন বন্ধুর তথ্যভিত্তিক সংলাপ। আজকের সংলাপ
এর বিষয়বস্তু হলো: ‘মহামানবদের সর্বশ্রেষ্ঠজন’।
মাইকেল: তুমি যে বই নিয়ে এসেছ তাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে? রাশেদ: বইটিতে মানব ইতিহাসের চিরস্থায়ী মহান লোকদের কথা বলা
হয়েছে,
লেখক হলেন: ডক্টর মাইকেল হার্ট, যিনি জ্যোতির্বিজ্ঞানী ও গাণিতবিদ, তিনি মার্কিন মহাকাশ সংস্থা নাসায় কাজ করতেন। ...
রাজিব: এ লেখকের মতে কে সবচেয়ে বেশি
মহান ব্যক্তিত্বের অধিকারী? !
রাশেদ: এ লেখক ইসলামের নবী মুহাম্মদ
সাঃ কে একশত মহান ব্যক্তির মধ্যে প্রথমে রেখেছেন। তার এ নির্বাচনের অনেকগুলো কারণ ছিল, সেগুলো হলো:
এরপর রাশেদ বইটি খুলে ও পড়া শুরু করল:
“আমি মুহাম্মদ সাঃকে এ তালিকার সবার উপরে রেখেছি, এতে হয়ত অনেকেই আশ্চর্যবোধ
করবে,
তারা আশ্চর্য হতেই পারেন, তবে মুহাম্মদ সাঃ ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে পূর্ণ
সফলতা অর্জন করেছেন। তিনি অন্যান্য মহান ধর্মের প্রবর্তকের মত ইসলামের দিকে লোকদেরকে
ডেকেছেন,
তিনি রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় একচ্ছত্র নেতা ছিলেন। তাঁর মৃত্যুর তেরশত বছর পরও তাঁর প্রভাব
এখনো শক্তিশালী ও নবজীবনপ্রাপ্ত।" সংলাপটি বিস্তারিত পড়ার জন্য: ••► bn.islamkingdom.com/s2/47503

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন