রবিবার, ১ জানুয়ারি, ২০১৭

দুশ্চিন্তা

মানুষকে যতই পার্থিব সৌন্দর্য দান করা হোক, সে যতই সৌভাগ্যের অধিকারী হোক, আল্লাহর পথ থেকে দূরে থাকলে সে কখনও সুখ শান্তি লাভ করতে পারবেনা। অতএব আল্লাহর সান্নিধ্য ও তাঁর জিকির ব্যতীত মানুষের প্রশান্তি আসতে পারেনা। আল্লাহ তায়ালা বলেন: যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। (সূরা রাদ: ২৮)

কেননা অন্তরে রয়েছে অনেক এলোমেলো ভাবনা, যা আল্লাহর সান্নিধ্য না পেলে সুসজ্জিত হয়না। এতে রয়েছে একাকীত্ব, যা নির্জনে তাঁর ঘনিষ্ঠতা ছাড়া দূরীভূত হয়না। এতে রয়েছে দুশ্চিন্তা, যা আল্লাহর সম্পর্কে জ্ঞান ও সঠিক আচরনের মাধ্যমে আনন্দ ব্যতীত দূর হয়না। এতে রয়েছে উদ্বেগ ও পেরেশানী, যা তাঁর সাথে মিলিত হওয়া ও তাঁর নিকট যাওয়া ব্যতীত প্রশান্তি পেতে পারেনা। এতে রয়েছে দুঃখ-অগ্নি, যা তাঁর আদেশ নিষেধ মান্য করা, তাঁরই ফয়সালা মেনে নেয়া ও বিপদাপদে ধৈর্য ধারণ করা ব্যতীত নিভেনা। এতে রয়েছে অনেক চাহিদা ও ইচ্ছা, যা তাঁর ভালবাসা, সান্নিধ্য, সার্বক্ষণিক জিকির ও একনিষ্ঠতা ব্যতীত থামেনা। অন্যথায় যদিও তাকে দুনিয়ার সব কিছু দান করা হয় তথাপিও তার অভাব কখনও পূরণ হবেনা। (মাদারিকে সালেকিন, ইবনে কাইয়ুম, পৃষ্ঠাঃ ৭৪৩)। bn.islamkingdom.com/s2/47477

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন