ইখলাস মানে হচ্ছে: আল্লাহ তা'আলার উদ্দেশ্যে ইবাদাত করা। এক্ষেত্রে অন্য কারো প্রতি ভ্রূক্ষেপ
না থাকা। ইবাদতের ক্ষেত্রে আপনার অন্তর অন্য কাউকে কামনা করবে না, আপনি মানুষের কাছে প্রশংসা বা খ্যাতি আশা করবেন না এবং মহান
স্রষ্টার পক্ষ হতেই প্রতিদানের অপেক্ষা করবেন, এটাই হলো ইখলাস।
ইখলাস হল আমলের পূর্ণতা ও সৌন্দর্য। এর মূল্য অতুলনীয়।
ইহা আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর প্রতি বান্দাকে একনিষ্ঠ বানিয়ে দেয়। মহান স্রষ্টার
প্রতি বান্দার অন্তরে পূর্ণ মনোযোগ থাকার কারণে অন্য কারো প্রতি ভ্রুক্ষেপ করার কথা
তার মাথায় আসে না। তার মনে মননে কেবলই আল্লাহ তা'আলার সন্তষ্টি অর্জনের ব্যাকুলতা থাকে, আল্লাহ তা'আলার কাছেই প্রতিদান আশা করে এবং এর
ফলশ্রুতিতে আল্লাহ তা'আলাই তার প্রতিদান
দেন। আল্লাহ ব্যতীত অন্যকিছু তার কাছে ধূলিকণার মর্যাদাও রাখে না।
আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন: ‘তাদেরকে এছাড়া
কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে
আল্লাহর এবাদত করবে’। [সূরা: আল-বায়্যিনাহ, আয়াত: ৫]
আইয়ূব সাখতিয়ানি সারা রাত জাগ্রত থাকতেন এবং তা
গোপন রাখতেন। যখন ভোর হতো তখন তিনি সজোরে হাঁক দিতেন, যেন তিনি এইমাত্র জাগ্রত হলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
‘প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী
ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য’। (বোখারী)
ইখলাস হলো একনিষ্ট ব্যক্তির ঢাল, মুমিনের রূহ এবং বান্দা ও তার রবের মাঝে গোপন সম্পর্ক।
Source: https://www.with-allah.com/bn

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন