বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

আল- ফাত্তাহ, আল্লাহর নামসমূহের একটি

আল- ফাত্তাহ, আল্লাহর নামসমূহের একটি, ইহার অর্থ হলঃ উন্মুক্তকারী। আল্লাহ উন্মুক্তকারী, তিনি আমাদের জন্য নিজ রহমত উন্মুক্ত করে দেন। আল্লাহ তা'আলা বলেন: আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন, তা ফেরাবার কেউ নেই। সূরা: ফাতির, আয়াত: ২।
তিনি উদারতভাবে রহমতের দরজাসমূহ উন্মুক্ত করেন এবং নেয়ামতের অজস্র ধারা বইয়ে দেন। জ্ঞান ও প্রজ্ঞার আলোসমূহ মানুষের জন্য উন্মোচন করেন এবং এর দ্বারা অন্তরসমূহ অলঙ্কৃত করেন। হৃদয়সমূহের সামনে ঈমানের দ্বার খুলে দিয়ে তাদেরকে পথের দিশা দেন।
আল্লাহ -যিনি বান্দাদের পেরেশানী দূর করেন। সকল চিন্তা বিদূরিত করেন। বিপদ ও সঙ্কট মুক্ত করে দেন।
যিনি নিজ শরীয়তের বিধিবিধান, আপন তাকদীর এবং প্রতিদান এর বিধানাবলী দ্বারা বান্দাদের মাঝে ফয়সালা করবেন। যিনি নিজ দয়ায় সত্যবাদীদের দৃষ্টি খুলে দেন। যেন তারা তাকে চিনে ভালবাসে ও তাঁর দিকে অনুতপ্ত মনে ধাবিত হয়। বান্দাদের জন্য আপন রহমত ও বৈচিত্রময় রিযিকের দ্বারসমূহ অবারিত করেন।
আল্লাহ তা'আলার পবিত্র নামসমূহ এবং ইহার অর্থসহ বিস্তারিত জানার জন্য এই লিংকে ক্লিক করুন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন